
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য তপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেব উল্লাহ রোমান, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-সভাপতি ফজলুল হক শিকদার, সহ-সভাপতি শাহবুদ্দিন, এড. শিমুল, সহ সাধারণত সম্পাদক মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, ১২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান ও বিএনপি নেতা গোলাম রাব্বানী, মনির হোসেন, সাইফ মো. আকাশ, আরাফাত, সজল ও তৌফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।